Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ঐশ্বর্যা 'আন্টি', ক্যাটরিনা 'শেমলেস'! বলিউড নিয়ে বিস্ফোরক সোনম

দ্য ওয়াল ব্যুরো: মুখের উপর সপাটে জবাব দেওয়া তাঁর স্বভাব। ফ্যাশন ইভেন্ট হোক কিংবা কোনও সাক্ষাৎকার বা পাবলিক অ্যাপিয়ারেন্স-----সব জায়গাতেই ঠোঁটকাটা সোনম কাপুর। সতীর্থদের সম্পর্কেও খোলেমেলা মন্তব্য করতে পিছপা হন না তিনি। মনে যা, অন ক্যামেরা মু

ঐশ্বর্যা 'আন্টি', ক্যাটরিনা 'শেমলেস'! বলিউড নিয়ে বিস্ফোরক সোনম

শেষ আপডেট: 25 July 2019 08:07

দ্য ওয়াল ব্যুরো: মুখের উপর সপাটে জবাব দেওয়া তাঁর স্বভাব। ফ্যাশন ইভেন্ট হোক কিংবা কোনও সাক্ষাৎকার বা পাবলিক অ্যাপিয়ারেন্স-----সব জায়গাতেই ঠোঁটকাটা সোনম কাপুর। সতীর্থদের সম্পর্কেও খোলেমেলা মন্তব্য করতে পিছপা হন না তিনি। মনে যা, অন ক্যামেরা মুখে বলেনও তাই। সেই জন্যই অতিরিক্ত স্ট্রেট ফরোয়ার্ড কাপুর কন্যাকে পছন্দ করেন না অনেকেই। বি-টাউনের ফ্যাশন ডিভার খেতাব পাওয়ার পাশাপাশি মুখোড়া হিসেবে বদনামও জুটেছে তাঁর কপালে। তবে সোনম বদলাননি নিজেকে। ভবিষ্যতেও যে বদল আসবে না তেমনই ইঙ্গিত দিয়েছেন বহুবার। কিন্তু কেঠো জবাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ছক্কা হাঁকাতে গিয়ে বেশ কয়েকবার নিজেই হয়েছে ক্লিন বোল্ড। বিস্তর সমালোচনা হয়েছে সোনমের মন্তব্য নিয়ে। তবে এত কিছুর পরেও নিজের স্ট্যান্ডপয়েন্ট থেকে এক চুলও নড়েননি এই অভিনেত্রী। এক ঝলকে সোনমের পাঁচ কীর্তি-
  • ক্যাটরিনা কাইফ- ফিল্ম জার্নালিস্ট অনুপমা চোপড়ার সঙ্গে 'কান ফিল্ম ফেসটিভ্যাল-এর একটি সাক্ষাৎকারে সোনম বলেন, ক্যাটিরিনা কাইফকে তিনি একটি ফুলের বোকে উপহার দিতে চান। কারণ জানতে চাওয়ায় অভিনেত্রীর সাফ জবাব, "আমি জানি না উনি কী ভাবে এ ধরণের ছবিতে কাজ করেন। এসব করতে গেলে নিজেকে তৈরি করতে হয়। যার জন্য প্রয়োজন কাজের প্রতি কমিটমেন্ট এবং খানিকটা 'নির্লজ্জতা'। নিজের ট্যালেন্টের প্রতি বিশ্বাস, স্টারডম কিংবা আপনি কেমন মানুষ, তার উপরেই এই তৈরি হওয়াটা নির্ভর করে।" কেন ক্যাটরিনাকে 'শেমলেস' বলেছিলেন সোনম, সে ব্যাপারে অভিনেত্রী নিজে কিছু না বললেও, অনেকেই সে সময় বলেছিলেন ক্যাটরিনার কাজের প্রতি ঈর্ষান্বিত হয়েই নাকি এমনটা বলেছেন সোনম।
  • ঐশ্বর্যা রাই- বিশ্বের বিখ্যাত বিউটি প্রোডাক্টসের মধ্যে প্রথম সারিতে থাকা লরিয়াল-এর মডেল ছিলেন ঐশ্বর্যা এবং সোনম দু'জনেই। একসময় এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হওয়ার জন্য দুই নায়িকার মধ্যে হয়েছিল খানিক লড়াইও। আর তখনই ঐশ্বর্যাকে 'আন্টি' বলেছিলেন সোনম। পরে অবশ্য যুক্তি দিয়ে বলেছিলেন, "ঐশ্বর্যা আমার বাবার সঙ্গেও কাজ করেছেন। তাই ওকে আন্টি বলেছি। এতে অবাক হওয়ার কী আছে!"
  • শোভা দে- কাপুর গার্লের রোষ দেখে বাদ যাননি কলামনিস্ট শোভা দে-ও। ফ্যাশন ম্যাগাজিন 'ভোগ'-এর কভার গার্ল হয়েছিলেন সোনম। ভারতের ৫০ জন ফ্যাশন ডিভার তালিকায় জায়গা করে নিয়েছিলেন নিজের। কিন্তু এই সোনমেরই সমালোচনা করেছিলেন শোভা। আর সেটাই মেনে নিতে পারেননি সোনম। বেজায় চটে গিয়ে শোভা দে-কে 'পর্ন রাইটার' বলে তকমা দিয়েছিলেন অভিনেত্রী। খানিক সাবধানবাণী দিয়ে বলেছিলেন, শোভা দে যেন তাঁকে নিয়ে সমালোচনা করতে না আসেন।
  • দীপিকা পাড়ুকোন- কফি উইথ করণ, এই জনপ্রিয় চ্যাট শো-তে সঞ্চালক করণ জোহর সোনমকে জিজ্ঞেস করেন দীপিকা পড়ুকোনকে কী পরামর্শ দিতে চান তিনি? জবাবে সোনম বলেন, দীপিকার উচিত অন্যদের স্টাইল কপি না করে নিজের স্টাইল স্টেটমেন্ট তৈরি করা। সারাক্ষণ অতিরিক্ত উৎসাহী পিআর টিম দিয়ে নিজের প্রচার করলেই হবে না।নিজের একটা আলাদা স্টাইল স্টেটমেন্ট বানানো প্রয়োজন। যাতে লোকে আপনাকেও ফলো করে, আইডল মানে।
  • রণবীর কাপুর- সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় রণবীরের সঙ্গে 'সাওয়ারিয়া' ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন সোনম। তবে রণবীরকেও এক হাত নেওয়ার সুযোগ ছাড়েননি সোনম। কফি উইথ করণ-এ এসেই বলেছিলেন রণবীর হচ্ছেন আদর্শ 'মাম্মাস বয়'। এমনকী সোনম দাবি করেন, রণবীরের পায়ে নখ-ও নাকি নীতু সিং-ই কেটে দেন।

```