Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

‘আমাদের মতো অভিনেত্রীর আর কদর করে ক'জন’, প্রশ্ন তুললেন অনামিকা

সে যুগে ১০০ খানা ছবি বছরে বেরত। আর এখন ৩০ খানা ছবি।

‘আমাদের মতো অভিনেত্রীর আর কদর করে ক'জন’, প্রশ্ন তুললেন অনামিকা

অনামিকা সাহা

শেষ আপডেট: 6 April 2025 19:42

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ছবির গল্পের ধরন, কাঠামো বদলে গিয়েছে ইদানিং কালে। চরিত্র অভিনেতাদের কদর কমছে দিনদিন। এই সময়ের পরিচালকদের কাছে আশি নব্বই দশকের অভিনেতা,অভিনেত্রীদের দাম কমছে। দর্শকের কাছেও কি তাঁদের চাহিদা কমে গেছে? অকপটে নিজের খারাপ লাগার কথা জানালেন দাপুটে অভিনেত্রী অনামিকা সাহা। 

সংবাদমাধ্যম-কে অনামিকা সাহা বললেন, "পুরনোদের বাদ দিয়ে কি নতুনরা এগতে পারে? অথচ আমাদের মতো জনপ্রিয় অভিনেতাদের আর কদর করে ক'জন? বাঙালি এখনও মুখিয়ে আছে ভাল গল্প দেখার জন্য। সেরকম ছবি কই? আমাদের টালিগঞ্জে পারিবারিক ছবি, রোম্যান্টিক ছবি আর হয়না। সেসব দেখালে নাকি বই চলবেনা। কেন গো! আশ্চর্য কথা! ঐ এক 'বহুরূপী', 'উইন্ডোজ' ওদের ঘরের ছবি চলে আর দেব-এর ছবি হলে চলে। এসব ছবি চলেছে জানি। তবে কত ভাল হয়েছে জানি না। কারণ ছবি গুলো আমি দেখিনি। কিন্তু একটা দুটো ছবি দিয়ে বাংলা ছবিকে বাঁচিয়ে রাখা যাবে?"

'মায়ের আঁচল','শ্বশুরবাড়ি জিন্দাবাদ','প্রতিবাদ','প্রতিদান','নাচ নাগিনী নাচ রে' একাধিক ছবিতে নিজের দাপট দেখিয়েছেন অনামিকা সাহা। যেসব ছবি এখনও বারবার টেলিভিশনে দেখানো হয়। অথচ ইন্ডাস্ট্রির ধরন বদলে যাওয়াতে অনামিকা সাহা খুব কম ডাক পান এখনকার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় দের থেকে।

হতাশা মিশ্রিত গলায় 'বিন্দু মাসী' অনামিকা সাহা জানালেন "আমরা যখন পুরোদমে কাজ করতাম তখন কত পরিচালক টালিগঞ্জ পাড়ায়। বীরেশ চট্টোপাধ্যায়, অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী,সুজিত গুহ, স্বপন সাহা,অনুপ সেনগুপ্ত কে নেই তখন! সে যুগে ১০০ খানা ছবি বছরে বেরত। আর এখন ৩০ খানা ছবি সেখানে বছরে রিলিজ হয়। কোথায় যাবে তাহলে বাংলা ছবির ভবিষ্যত? কোন জমানায় বেশি বাণিজ্যসফল ছবি হত দর্শকরাই বলুন? " তবে বর্তমানে আবার সিনেমা করছেন অনামিকা সাহা। 'উইন্ডোজ' এর 'ভানুপ্রিয়ার ভূতের হোটেল' ছবিতে কাজ করবেন অনামিকা। কদিন পর থেকেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ঘরের ছবিতে অভিনয় করবেন অনামিকা। পুরনো চাল ভাতে বাড়ে আবার প্রমাণ করবেন অভিনেত্রী।


```