Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

টলিপাড়ায় অচলাবস্থা বহাল, বন্ধ সমস্ত শুটিং, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক পরিচালকদের

পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছেন বাংলার পরিচালকেরা।

টলিপাড়ায় অচলাবস্থা বহাল, বন্ধ সমস্ত শুটিং, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক পরিচালকদের

অনির্দিষ্টকালের জন্য টলিপাড়ায় বন্ধ সমস্ত শুটিং

শেষ আপডেট: 29 July 2024 11:18

দ্য ওয়াল ব্যুরো: লাইট, ক্যামেরা, অ্যাকশনে সরগরম  টলিপাড়া সোমবার সকাল থেকেই স্তব্ধ। খাঁ খাঁ করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সমস্ত শুটিং। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছেন বাংলার পরিচালকেরা।

রাহুলকে ঘিরে কয়েকদিন ধরে চলতে থাকা পরিস্থিতি আরও জোড়ালো হচ্ছে ৷ গত শনিবারের শুটিংয়ে অভিনেতারা পৌঁছলেও অনুপস্থিত ছিলেন টেকনিশিয়ানরা। রাহুলের পাশে দাঁড়িয়েছে টলিউডের পরিচালক মহল। পরিস্থিতির মীমাংসা না হলে দু'দিনের মধ্যে কোনও পরিচালক শুটিং ফ্লোরে যাবেন না, সেদিনই হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা। কিন্তু তারপরও ফেডারেশন অনড় তাঁদের সিদ্ধান্তে। তাই জল্পনার পারদ চড়ছিল টলিউডের শুটিং বন্ধ হওয়ার। রবিবার রাত গড়াতেই জল্পনায় সিলমোহর পড়ল।

রাহুলের আগামী ছবিতে পুরনো পদ ফিরিয়ে না দিলে কোনও পরিচালক সোমবার থেকে ফ্লোরে যাবেন না বলে বিবৃতিতে জানিয়েছে 'ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া' ৷ রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় সেই বিবৃতি পোস্ট করা হয়। যেখানে স্পষ্ট জানানো হয়েছে "যতক্ষণ না পরিচালকদের সমস্যার সুষ্ঠু সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত শুটিং ফ্লোরে সদস্যদের (পরিচালকদের) অনুপস্থিত থাকতে বলা হচ্ছে ।" এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়,, পরমব্রত চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, মানসী সিনহা-সহ টলিউডের বড়পর্দা থেকে ছোটপর্দার প্রায় সকল পরিচালকেরা। 

রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে টলিপাড়ার দ্বন্দ্ব আরও জটিল রূপ নিয়েছে। কলাকুশলী ভার্সেস পরিচালক, ফেডারেশন ভার্সেস ডিরেক্টর্স অ্য়াসোসিয়েশন, ঝামেলে কবে মিটবে বলা কঠিন। যদিও ইতিমধ্যে মধ্যস্থতা করতে চেয়ে ময়দানে নেমেছে আর্টিস্ট ফোরাম।

গত বৃহস্পতিবার বিকেলে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন, রাহুল মুখোপাধ্যায়ের কাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ডিরেক্টরস গিল্ড। নিষেধাজ্ঞা তুলতেও পারে তারাই। ফেডারেশনের এখানে কিছু করার নেই। অথচ ডিরেক্টরস গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও ফেডারেশন তাদের জায়গায় অনড়। ফেডারেশনের দাবি, পরিচালকদের সঙ্গে সামনাসামনি কথা হবে। নচেৎ সিদ্ধান্ত আগের জায়গাতেই স্থির থাকবে। এদিকে পরিচালক-ফেডারেশনের দ্বন্দ্বে সোমবার স্টুডিওপাড়ায় শুরু হয়েছে কর্মবিরতি। সমস্যা কবে মিটবে, সেদিকেই তাকিয়ে বাংলার বিনোদন মহল।


```