Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

প্রয়াত অখিল মিশ্র, 'থ্রি ইডিয়টস'-এর সেই চতুরের সংলাপ লেখককে মনে আছে

দ্য ওয়াল ব্যুরো: ফের দুঃসংবাদ বি-টাউনে। প্রয়াত হলেন অভিনেতা অখিল মিশ্র (Akhil Mishra)। 'থ্রি ইডিয়টস' (three idiots) ছবিতে তাঁর লাইব্রেরিয়ান দুবের চরিত্রে অভিনয় আজও দর্শক ভোলেননি। বিশেষত, ছবিতে চতুরের সংলাপ লিখে দেওয়ার দৃশ্যে সংলাপ বদলে যাও

প্রয়াত অখিল মিশ্র, 'থ্রি ইডিয়টস'-এর সেই চতুরের সংলাপ লেখককে মনে আছে

শেষ আপডেট: 21 September 2023 09:34

দ্য ওয়াল ব্যুরো: ফের দুঃসংবাদ বি-টাউনে। প্রয়াত হলেন অভিনেতা অখিল মিশ্র (Akhil Mishra)। 'থ্রি ইডিয়টস' (three idiots) ছবিতে তাঁর লাইব্রেরিয়ান দুবের চরিত্রে অভিনয় আজও দর্শক ভোলেননি। বিশেষত, ছবিতে চতুরের সংলাপ লিখে দেওয়ার দৃশ্যে সংলাপ বদলে যাওয়ার পর তাঁর অভিব্যক্তি এই ছবির অন্যতম সেরা সম্পদ। দর্শক মহলে আজও হাসির রোল ওঠে ওই দৃশ্যটি দেখবার সময়ে। অভিনয় করতে করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। হায়দ্রাবাদে একটি ছবির শ্যুটিং চলাকালীনই ঘটে এই অঘটন। ৬৭ বছর বয়সে প্রয়াত হলেন অখিল।

অখিল মিশ্রর স্ত্রী সুজান বার্নার্ট-এর তরফে জানানো হয় অখিলের (Akhil Mishra) মৃত্যুর খবর।

জানা গেছে, রান্নাঘরে কাজ করতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতার। মাথাতেও গুরুতর আঘাত পেয়েছিলেন অখিল। রক্তে ভেসে গিয়েছিল রান্নাঘর। তড়িঘড়ি তাঁকে তুলে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের বহু চেষ্টার পরও প্রাণ বাঁচানো গেল না লাইব্রেরিয়ান দুবের।

'থ্রি ইডিয়টস' ছাড়াও 'ডন', 'গান্ধী মাই ফাদার', 'শিখর', 'হাজারও খোয়াইশে অ্যায়সি', 'ওয়েল ডান আব্বা' সহ বহু ছবিতে দেখা গেছে অখিলকে। এছাড়াও 'উত্তরণ', 'উড়ান', 'শ্রীমান-শ্রীমতি', 'হাতিম' সহ বহু জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন অখিল। অখিলের অভিনয় রীতিমতো প্রশংসনীয় ছিল সব মহলেই। ছোট চরিত্রকেও নিজের অভিনয়ের গুণে স্মরণীয় করে রাখতে জুড়ি মেলা ভার ছিল অখিলের।

স্বামীর এমন আচমকা মৃত্যুতে তীব্র শোকাচ্ছন্ন স্ত্রী সুজান। প্রসঙ্গত, ২০০৯ সালে জার্মান অভিনেত্রী সুজান বার্নার্টকে বিয়ে করেন অখিল। অখিলের সঙ্গে বিয়ের পর থেকেই হিন্দি ছবিতে কাজ শুরু করেন সুজান। প্রায়ই একাধিক সাক্ষাৎকারে সুজানকে বলতে শোনা গেছে স্বামীর জন্যই এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারছেন তিনি। অখিল যে তাঁকে হিন্দি শেখায় অনেক সাহায্য করছেন এই কথাও জানিয়েছেন সুজান। ২০১১ সালে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করেছিলেন অখিল এবং সুজান।

গণেশের আশীর্বাদে রাহুল-দিশার ঘরে লক্ষ্মী এল, মা হলেন ‘প্রিয়া’


```