Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

HS Result 2025: উচ্চমাধ্যমিকে প্রথম দশে কলকাতার চারজন কারা কারা? কোন স্কুল...

এবারে পাশের হার ৯০.৭৯ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৯২.৩% শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৮.১২% শতাংশ।

HS Result 2025:  উচ্চমাধ্যমিকে প্রথম দশে কলকাতার চারজন কারা কারা? কোন স্কুল...

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 May 2025 17:37

দ্য ওয়াল ব্যুরো: বুধবার চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গেল। ভাল ফল করেছে জেলাগুলি। পিছিয়ে নেই কলকাতাও। প্রথম দশে জায়গা করে নিয়েছে শহরের চার পড়ুয়া (HS Result 2025)। 

এবারে পাশের হার ৯০.৭৯ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৯২.৩% শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৮.১২% শতাংশ। প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ (৯৯.৪ শতাংশ)। দ্বিতীয় হয়েছেন কোচবিহারের বক্সিরহাট স্কুলের পড়ুয়া তুষার দেবনাথ। প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)। তৃতীয় হয়েছে আরামবাগের রাজর্ষি অধিকারী, প্রাপ্ত নম্বর ৪৯৫। চতুর্থ হয়েছে বাঁকুড়ার সৃজিতা ঘোষাল, তার প্রাপ্ত নম্বর ৪৯৪। 

উচ্চমাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৭২ জন (HS Result 2025)মেধাতালিকায় কলকাতার মাত্র চারজন পড়ুয়া রয়েছে। অষ্টম স্থানে রয়েছেন কলকাতার দুই পড়ুয়া। পাঠভবন স্কুলের ছাত্র তথাগত রায় (৪৯০) এবং বেহালা হাইস্কুলের অঙ্কিত চক্রবর্তী। ৪৮৯ নম্বর পেয়ে নবম স্থান অর্জন করেছে টাকি হাউজ মাল্টিপারপাস স্কুল ফর বয়েজের সৌনক বন্দ্যোপাধ্যায় এবং বেথুন কলেজিয়েট স্কুলের সৃজিতা দত্ত। 

পাশের হারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। জেলায় পাশের হার ৯৫.৭৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৯৩.৫৩ শতাংশ) ও তৃতীয় স্থানে কলকাতা  (৯৩.৪৩ শতাংশ)। ফলাফলের নিরিখে সামগ্রিকভাবে জেলার জয় জয়কার। প্রথম দশে ৭২ জনের মধ্যে রয়েছে হুগলি থেকে রয়েছেন ১৪ জন পড়ুয়া। প্রথম দশে রয়েছে কলকাতার চার জন পড়ুয়া। 

২০২৫-এর উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam) শেষ হয়েছিল ১৮ মার্চ। সেই হিসেবে দু'মাসেরও কম সময়ে ৫০ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল (WBCHSE HS 12th Result 2025)। পর্ষদের দাবি, কোভিড পরবর্তী সময়ে এবারেই প্রথম সবচেয়ে ভাল ফলাফল হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, এবারে ছেলেদের চেয়ে মেয়েদেরHS Result 2025:  উচ্চমাধ্যমিকে বাজিমাত জেলার, প্রথম দশে কলকাতার মাত্র চার  
 সংখ্যা ৪৭ হাজারের কিছু বেশি। এর পিছনে কন্যাশ্রীর ভূমিকা রয়েছে বলেও জানান পর্ষদের কর্তারা।

মোট ৪ লাখ ৮২ হাজার ৯৪৮ জন রেগুলার প্রার্থী ছিলেন। পরীক্ষায় বসেছিলেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। সেরা ১০ এ রয়েছেন ৭২ জন। এদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন একজন করে পড়ুয়া।


```