Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

রোহিতের ছেলের নাম সংস্কৃত শব্দ থেকে নেওয়া, জেনে নিন অর্থ

অহন নামটি সংস্কৃত শব্দ 'অহ' থেকে নেওয়া হয়েছে।

রোহিতের ছেলের নাম সংস্কৃত শব্দ থেকে নেওয়া, জেনে নিন অর্থ

রোহিত শর্মার ছেলের অহন নামের অর্থ জানুন

শেষ আপডেট: 1 December 2024 13:13

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। গত ১৫ নভেম্বর রোহিত এবং রিতিকার সংসারে এক পুত্র সন্তান এসেছে। এবার তাঁরা প্রকাশ্যে আনলেন ছেলের নামও। রিতিকা তাঁর ইনস্টা স্টোরিতে খোলসা করলেন, তাঁদের ছেলের নাম রাখা হয়েছে অহন শর্মা।

প্রসঙ্গত, রোহিত এবং রিতিকার এক কন্যাসন্তানও রয়েছে। তার নাম সামাইরা। ২০১৮ সালের ৩০ ডিসম্বর জন্ম নিয়েছিল সামাইরা। আর ২০১৫ সালে রোহিত এবং রিতিকা সাতপাকে বাঁধা পড়েছিলেন।

অহন নামের অর্থ কী?

অহন নামটি সংস্কৃত শব্দ 'অহ' থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হল 'জাগ্রত করা'। অহন নামের অর্থ - ভোর, সূর্যোদয়, সূর্যের প্রথম কিরণ, সকালের মাহাত্ম্য ইত্যাদি। এই নামের ব্যক্তিরা সবসময় অন্যের থেকে শেখার এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পারথ টেস্টে খেলেননি রোহিত শর্মা

নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর রোহিত শর্মা ঘোষণা করে দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে টেস্ট ম্যাচটা তিনি খেলতে পারবেন না। যদিও সেইসময় রোহিত জানিয়েছিলেন যে নেহাতই ব্যক্তিগত কারণে তিনি ছুটি নিতে চান। তবে তাঁর দ্বিতীয় সন্তানের খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। 

আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। অ্য়াডিলেডে আয়োজিত দিন-রাতের এই টেস্ট ম্যাচটি গোলাপি বলে খেলা হবে। এই টেস্ট ম্যাচেই মাঠে নামবেন হিটম্য়ান।

রোহিতের অনুপস্থিতিতে পারথ টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করেছিলেন কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল। রোহিত ফেরার পর দলের ওপেনিং কম্বিনেশন কী হয়, সেটাই আপাতত দেখার।


```