Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

কবে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেছিলেন রোহিত? সামনে এল সত্যিটা

ইতিমধ্যে নেটিজেনদের একাংশ প্রশ্ন করতে শুরু করেছে, ভারতীয় ক্রিকেটের এত ব্যস্ত সূচির মধ্যেও দ্বিতীয় সন্তানের পরিকল্পনা কবে করলেন রোহিত শর্মা?

কবে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেছিলেন রোহিত? সামনে এল সত্যিটা

নতুন সদস্য এল শর্মা'জির পরিবারে

শেষ আপডেট: 1 December 2024 14:01

দ্য ওয়াল ব্যুরো : বিগত কয়েকদিন ধরেই শর্মা পরিবারের খুশির হাওয়া বইতে শুরু করেছে। সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। ইতিমধ্যে ছেলের নামও তাঁরা প্রকাশ্যে এনেছেন।

রবিবার (১ ডিসেম্বর) রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহ ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন যে ছেলের নাম রাখা হয়েছে অহন। ইতিমধ্যে নেটিজেনদের একাংশ প্রশ্ন করতে শুরু করেছে, ভারতীয় ক্রিকেটের এত ব্যস্ত সূচির মধ্যেও দ্বিতীয় সন্তানের পরিকল্পনা কবে করলেন রোহিত শর্মা? আসুন, এই ব্যাপারে আলোচনা করা যাক।

প্রসঙ্গত, নিউজিল্যান্ড সিরিজে দেশের মাটিতে টিম ইন্ডিয়া হোয়াইটওয়াশ হওয়ার পরই রোহিত জানিয়ে দিয়েছিলেন যে পারথে আয়োজিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে তিনি খেলতে পারবেন না। যদিও সেইসময় তিনি বলেছিলেন, নেহাতই ব্যক্তিগত কারণে তিনি ছুটি নিতে চাইছেন। কিন্তু, তখন থেকেই রোহিতের দ্বিতীয় সন্তান নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। অবশেষে গত ১৫ নভেম্বর অহনের জন্ম হয়। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে খুশির জোয়ার দেখতে পাওয়া যায়।

নেট নাগরিকদের বক্তব্য, একটি সন্তান জন্মগ্রহণের জন্য মোটামুটি ১০ মাস সময় লাগে। এই হিসেবকে সামনে রেখে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে চলতি বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন। যদিও গোটা বিষয়টা নেহাতই জল্পনার ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে।

উল্লেখ্য, গত বছর ১৯ নভেম্বর রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিল। গোটা টুর্নামেন্টে টিম ইন্ডিয়া যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করলেও, টুর্নামেন্টে অন্তিম ম্যাচে তারা অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে (৪২ বল বাকি থাকতেই) হেরে যায়। মজার ব্যাপার, এই বছরই ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলিও। তিনি ছেলের নাম রেখেছেন অকায়।


```