Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

এ কী করলেন DSP সাহেব? সিরাজের সামান্য ভুলেই 'লোকসান' টিম ইন্ডিয়ার

আসলে, ডে-নাইট টেস্ট ম্য়াচের প্রথম দিন এমন একটি ঘটনা ঘটে, যাতে সিরাজ নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না।

এ কী করলেন DSP সাহেব? সিরাজের সামান্য ভুলেই 'লোকসান' টিম ইন্ডিয়ার

ভারতের পেস তারকা মহম্মদ সিরাজ

শেষ আপডেট: 7 December 2024 10:51

দ্য ওয়াল ব্যুরো : ক্রিকেট মাঠে অনেক সময়েই খেলোয়াড়রা মাথা গরম করে ফেলেন। আর সেই রাগ গোটা দলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। মহম্মদ সিরাজের ক্ষেত্রেও যে কোনও সময় এমনটা ঘটতেই পারে। 

অ্যাডিলেডে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে মহম্মদ সিরাজ এমন 'কাণ্ড' করে বসলেন, যে কারণে গোটা দল আপাতত বিপদের প্রমাদ গুনছে। আশঙ্কা করা হচ্ছে, এই ম্যাচ শেষ হওয়ার পর আইসিসি কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে পারে। শুক্রবার (৬ ডিসেম্বর) অর্থাৎ ম্যাচের প্রথম দিনই সিরাজ এই ভুলটা করে বসলেন। আসুন, এটা নিয়ে আলোচনা করা যাক।

রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না সিরাজ

আসলে, ডে-নাইট টেস্ট ম্যাচের প্রথম দিন এমন একটি ঘটনা ঘটে, যাতে সিরাজ নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। বল হাতে প্রস্তুত ছিল ভারতের এই পেস তারকা। নিজের রানআপও সিরাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছিলেন। আচমকা ঠিক সেইসময়ই ক্রিজ থেকে সরে যান মারনাস লাবুশেন। 

লাবুশেনের সামনে যে সাইট স্ক্রিন ছিল, তার সামনে দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। সেকারণে তিনি ক্রিজ থেকে সরে দাঁড়ান। লাবুশেন এই কথাটা সিরাজকে ইশারায় বোঝানোরও চেষ্টা করেন। কিন্তু, গোটা বিষয়টা হায়দরাবাদের এই পেস তারকার একেবারে পছন্দ হয়নি। উলটে, তাঁর মেজাজ চড়তে শুরু করে। বলটা সোজা স্টাম্পের দিকে ছুঁড়ে দেন তিনি। পাশাপাশি, লাবুশেনকেও তিনি রাগের মাথায় উলটোপালটা বলতে শুরু করেন।

ICC-র নিয়ম অনুযায়ী, সিরাজ জেনেশুনেই একজন ক্রিকেটারকে আঘাত করার জন্য কোনও দ্রব্য ছুঁড়ে মেরেছিলেন। এক্ষেত্রে তাঁকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। ম্যাচ রেফারি অবশ্যই সিরাজের এই আচরণ নোটবুকে লিখে নিয়েছেন। এবার তাঁর বিরুদ্ধে কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটাই দেখার। যদিও সিরাজের ছোড়া ওই বলে লাবুশেনের আঘাত লাগেনি। এমনকী, বলটা তাঁর শরীরেও স্পর্শ করেনি। কিন্তু, সিরাজ জেনেশুনেই এমন আচরণ করেন। সেকারণে তাঁকে শাস্তির মুখে পড়তে হতে পারে।


```