Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ইতিহাস গড়লেন ঋষভ, পন্থ ধামাকায় কেঁপে অস্থির অস্ট্রেলিয়া

সিডনির দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঋষভ পন্থ ধামাকাদার ব্যাটিং করলেন এবং মাত্র ২৯ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন।

ইতিহাস গড়লেন ঋষভ, পন্থ ধামাকায় কেঁপে অস্থির অস্ট্রেলিয়া

ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন ঋষভ পন্থ

শেষ আপডেট: 4 January 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো : সিডনি টেস্টে দ্বিতীয় দিনের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় দিনের শেষ ভারত ৬ উইকেটে ১৪১ রান করেছে। আপাতত টিম ইন্ডিয়া ১৪৫ রানে এগিয়ে রয়েছে। তবে ভারতের হাতে আর ৪ উইকেট বাকি রয়েছে। এই পরিস্থিতিতে তৃতীয় দিন আরও ৫০ থেকে ৭০ রান যোগ করতে পারে কি না, সেটাই আপাতত দেখার। উইকেটে রয়েছেন রবীন্দ্র জাদেজা (৮) এবং ওয়াশিংটন সুন্দর (৬)। 

তবে এই রানের পিছনে ঋষভ পন্থের ধামাকাদার ইনিংসের গুরুত্ব অনস্বীকার্য। উইকেটে আসতে না আসতেই প্রথম বলে তিনি স্কট বোল্যান্ডকে বিশাল ছক্কা হাঁকান। এখানেই থামেননি পন্থ। অস্ট্রেলিয়ার প্রত্যেকটা বোলারকে কার্যত শাসিয়ে রাখলেন তিনি। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন। আর সেইসঙ্গে তাঁর ঝুলিতে এক নয়া রেকর্ড জমা হয়েছে।

ইতিহাস লিখলেন ঋষভ পন্থ

সিডনির দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঋষভ পন্থ ধামাকাদার ব্যাটিং করলেন এবং মাত্র ২৯ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। অস্ট্রেলিয়ার মাটিতে অতিথি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে সবথেকে দ্রুত ৫০ রান করলেন। ইতিপূর্বে এই রেকর্ড ইংল্য়ান্ডের জন ব্রাউন এবং ওয়েস্ট ইন্ডিজের রয় ফ্রেডরিক্সের দখলে ছিল। তাঁরা দুজনেই অস্ট্রেলিয়ার উইকেটে ৩৩ বলে ফিফটি করেছিলেন।

দ্বিতীয়বার ভারতের জন্য করলেন অসাধ্য সাধন

অন্যদিকে, টেস্ট ক্রিকেটে এটা ঋষভ পন্থের দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। ২০২২ সালে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে মাত্র ২৮ বলে ৫০ রান করেছিলেন। ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসে ঋষভই সবথেকে দ্রুত হাফসেঞ্চুরি করেছেন।

এর পাশাপাশি যশস্বী জয়সওয়াল এবং শার্দূল ঠাকুর ৩১ বলে হাফসেঞ্চুরি করেছেন। এছাড়া ১৯৮২ সালে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক কপিল দেব ভারতের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরি করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে কপিল মাত্র ৩০ বলে অর্ধ শতরান করেছিলেন। 

৬১ রান করেন ঋষভ পন্থ

সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ৩১ বলে ৬১ রান করেন। এই ইনিংসে তিনি চারটে সুবিশাল ছক্কা হাঁকিয়েছেন। রয়েছে ৬ চারও। এরমধ্যে দুটো ছক্কা তিনি মিচেল স্টার্কের বলে মেরেছেন।


```