Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

Operation Sindoor:অপারেশন সিঁদুরের ‘রক্তক্ষরণে’ কোমর ভাঙল পাক শেয়ার বাজারের, বন্ধ বেচাকেনা

Operation Sindoor: লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি সহ ৯টি শহরে বিস্ফোরণের খবর আসা মাত্রই রক্তক্ষরণ শুরু হয়ে যায় শেয়ার বাজারে।

Operation Sindoor:অপারেশন সিঁদুরের ‘রক্তক্ষরণে’ কোমর ভাঙল পাক শেয়ার বাজারের, বন্ধ বেচাকেনা

ঘণ্টাখানেকের জন্য ট্রেডিং বন্ধ করে দিতে হয়।

শেষ আপডেট: 8 May 2025 17:39

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরে (Operation Sindoor) শুধু পাকিস্তানের সেনাবাহিনী ও সরকারই বিপর্যস্ত তা নয়। বুধবারের পর বৃহস্পতিবার পুরোপুরি ধসে পড়েছে দেশের শেয়ার বাজার (PSX)। এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গেই ভারতের ড্রোন অভিযান ও পাকিস্তানের ড্রোন ধ্বংসের খবর আসতে শুরু করায় হু-হু করে পড়তে থাকে করাচি স্টক এক্সচেঞ্জ বা KSE-100। দুপুরে সূচক ৬.৩ শতাংশের নীচে নেমে যাওয়ায় ঘণ্টাখানেকের জন্য ট্রেডিং (Trading) বন্ধ করে দিতে হয়।

লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি সহ ৯টি শহরে বিস্ফোরণের খবর আসা মাত্রই রক্তক্ষরণ শুরু হয়ে যায় শেয়ার বাজারে (Pakistan Share Market)। বিশেষজ্ঞদের মতে, ড্রোন ধ্বংসের খবরেই শেয়ার বিক্রির হঠাৎ বেড়ে যেতে শুরু করে। অপারেশন সিঁদুর পরবর্তী পুরোদস্তুর যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীরা বাজার থেকে অর্থ তুলে শুরু করেন। একসঙ্গে বিশাল সংখ্যক বিক্রিতে পাহাড়প্রমাণ ধসে পড়ে বাজার।

এদিন বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই কেএসই-১০০-র সূচকে ৭০০০ পয়েন্ট পতন ঘটে। বুধবারও শেয়ার বাজারে ৬ শতাংশ পতন হয়েছিল। কিন্তু সাম্প্রতিককালে সাড়ে ৬ শতাংশের কাছাকাছি কোনওদিন পড়েনি বাজার। শুধু স্টক মার্কেটেই নয়, পাকিস্তানের আন্তর্জাতিক বন্ডও চাপের মুখে পড়েছে। বাণিজ্য তথ্য সূত্র জানাচ্ছে, ২০৩৬ বন্ড ম্যাচুউরিটি ১ শতাংশের বেশি পড়ে গিয়েছে। এখন ডলারে ৭৩.৮ শতাংশ রেট চলছে। বাজার ও বিনিয়োগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান পূর্ণাঙ্গ যুদ্ধের (India Pakistan War) আশঙ্কায় বিনিয়োগকারীরা বাজার থেকে আচমকা অর্থ তুলে নিতে শুরু করায় কোমর ভেঙে পড়েছে পাক শেয়ার বাজারের।


```