Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

বছরশেষে সুখবর, গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় কমল ৩৯ টাকা, কলকাতায় কত

চারটি মেট্রো শহর দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমছে।

বছরশেষে সুখবর, গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় কমল ৩৯ টাকা, কলকাতায় কত

শেষ আপডেট: 22 December 2023 09:41

দ্য ওয়াল ব্যুরো: বছরশেষে সুখবর। আবারও দাম কমল গ্যাস সিলিন্ডারের। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৯ টাকা ৫০ পয়সা কমাল পেট্রোলিয়াম কোম্পানিগুলি। চারটি মেট্রো শহর দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমছে। ২২ ডিসেম্বর থেকে কার্যকরী হবে নতুন দাম।

দীপাবলির সপ্তাহ দুয়েক আগেই বাণিজ্যিক গ্যাসের (১৯ কেজি) দাম এক ধাক্কায় ১০১ টাকা বাড়িয়েছিল পেট্রোলিয়াম সংস্থাগুলি। তারপর প্রায় ৫৭.৫০ টাকা কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এখন ফের ৩৯.৫০ টাকা কমল দাম। তবে গৃহস্থালির ব্যবহারের ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। 

দাম কমে বাণিজ্যিক সিলিন্ডারের (১৯ কেজি) নতুন দাম হবে দিল্লিতে ১৭৫৭ টাকা, কলকাতায় ১৮৬৮ টাকা। মুম্বইতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হবে ১৭১০ টাকা এবং চেন্নাইতে ১৯২৯ টাকা।

সেপ্টেম্বর এবং অক্টোবরের গোড়ায় দু’ধাপে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। কিন্তু নভেম্বরের গোড়ায় তা এক ধাক্কায় ১০১ টাকা বেড়ে যায়। ফের দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের। এই দাম কমার ফলে কিছুটা সুরাহা হবে হোটেল, রেস্তোরাঁগুলির।


```