Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

শচীন-সারার বিয়ে ভেঙে গেছে, হলফনামা না দেখলে কেউ জানতেই পারত না 

শচীন প্রয়াত কংগ্রেস নেতা রাজেশ পাইলটের ছেলে। তিনি যেমন রাজস্থান তথা জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ, তেমন রাজনৈতিক-পরিচয়ের ব্যাপারে সারাও কোনও অংশে কম নন।

শচীন-সারার বিয়ে ভেঙে গেছে, হলফনামা না দেখলে কেউ জানতেই পারত না 

শচীন এবং সারা

শেষ আপডেট: 31 October 2023 19:22

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির দুনিয়ায় তাঁরা ছিলেন হাই প্রোফাইল দম্পতি। 'ছিলেন'। এখন আর নেই। দীর্ঘ দু-দশকের দাম্পত্যে ইতি পড়েছে সেই কবেই। তবে তাঁরা ব্যক্তিগত জীবনের টানাপড়েন এতটাই গোপন রেখেছিলেন যে এতদিন সেকথা সামনেই আসেনি। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সম্প্রতি নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন 'স্বামী'। আর তাতেই গোপন কথাটি আর গোপন রইল না। 

কথা হচ্ছে রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট এবং সারা আবদুল্লার ব্যাপারে। শচীন প্রয়াত কংগ্রেস নেতা রাজেশ পাইলটের ছেলে। তিনি যেমন রাজস্থান তথা জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ, তেমন রাজনৈতিক-পরিচয়ের ব্যাপারে সারাও কোনও অংশে কম নন। তিনি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লার মেয়ে। কেন্দ্রশাসিত এই অঞ্চলটির আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বোনও বটে। 

২০০৪ সালে বিয়ে করেছিলেন শচীন-সারা। দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে- আরণ এবং ভিহান। নির্বাচনী হলফনামায় শচীন জানিয়েছেন, তিনি বিবাহবিচ্ছিন্ন। শুধু তাই নয়, দুই সন্তানই তাঁর উপর নির্ভরশীল। কবে দম্পতির বিবাহবিচ্ছেদ হয়েছে, সেকথা জানা যায়নি। বস্তুত, নির্বাচনী হলফনামা জমা না দিলে হয়তো তা জানাই যেত না। 

আগামী ২৫ নভেম্বর বিধানসভা নির্বাচন রয়েছে রাজস্থানে। ২০০টি আসনে একই দিনে ভোট গ্রহণ হবে। ফল প্রকাশ হবে ৩ ডিসেম্বর। 

নির্বাচনী হলফনামায় শচীনের ব্যক্তিগত জীবনের এই তথ্য যেমন সামনে এসেছে, তেমনই জানা গেছে, গত ৫ বছরে তাঁর মোট সম্পত্তির পরিমাণ বেশ চড়চড়িয়ে বেড়েছে। ২০১৮ সালে যেখানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩ কোটি ৮০ লক্ষ টাকা, ২০২৩ সালে সেটাই এক লাফে প্রায় সমপরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৫০ লক্ষ টাকায়। 


```