
প্রতীকী ছবি
শেষ আপডেট: 23 January 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে ভারতীয় রেল নির্দেশিকা দিয়ে জানিয়েছিল, যদি কেউ রেলের সম্পত্তি চুরি করেন তাহলে মোটা টাকার জরিমানা করা হবে, পাশাপাশি এক থেকে পাঁচ বছরের জন্য হাজতবাসও করতে হতে পারে।
এহেন নির্দেশিকার কারণ হিসেবে দর্শানো হয়েছিল, দূরপাল্লার ট্রেনে যাওয়ার সময় যাত্রীদের যে বেড রোল বা চাদর দেওয়া হয়, অনেক যাত্রী সেগুলি না ফিরিয়ে ঢুকিয়ে নেন নিজেদের ব্যাগে। যার কারণে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয় রেলের।
Prayagraj: Passengers Try To Steal Bed Sheets From Train by Hiding Them in Luggage; Caught Red-Handed by Railway Staff (Watch Video)
— LatestLY (@latestly) January 19, 2025
https://t.co/wp1l1m32yE#Prayagraj #Railways #viralvideo
কিন্তু ভুরি ভুরি নির্দেশিকা, হাজতবাস, জরিমানার কথা বলেও কিছু যাত্রীর হাত সাফাইয়ে রাশ টানা যাচ্ছে না। কারণ, আবারও চাদর এবং তোয়ালে চুরি করার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের। মহাকুম্ভ মেলা চলায় রেলকর্মীরা প্রয়াগরাজের প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের ব্যাগ পরীক্ষা করছিলেন। সেই সময় তাঁরা এক মহিলার ব্যাগ থেকে সাদা তোয়ালে এবং বিছানার চাদর খুঁজে পান। দেখেই বুঝতে পারেন যে রেলের কামরা থেকেই সেগুলো চুরি করা হয়েছে।
ভিডিও ভাইরাল হতেই ওই মহিলা যাত্রীর কীর্তি দেখে নিন্দা করেছেন অনেকে। কেউ কেউ কমেন্টে লিখেছেন, এই কারণেই রেল কর্তৃপক্ষ টিকিটের ভাড়া বাড়াতে বাধ্য হয়। একজন কৌতুক করে লিখেছেন, হয়তো ওই মহিলা ভেবেছিলেন ট্রেনে দেওয়া চাদর দেওয়াই হয়েছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।