Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

যুদ্ধবিমান তেজস ভেঙে পড়ার সময়ে বিপদ এড়ালেন পাইলট, প্যারাশুটে কীভাবে নামলেন? দেখুন ভিডিও

ঠিক কীভাবে বিপদের মুখে পড়ে বিমান থেকে নেমে এলেন পাইলট? ইতিমধ্যে সেই ভিডিও সামনে এসেছে।

 যুদ্ধবিমান তেজস ভেঙে পড়ার সময়ে বিপদ এড়ালেন পাইলট, প্যারাশুটে কীভাবে নামলেন? দেখুন ভিডিও

শেষ আপডেট: 12 March 2024 18:05

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান তেজস। রাজস্থানের জয়সলমিরে প্রশিক্ষণ চলাকালীন হস্টেল কমপ্লেক্সে দুর্ঘটনাটি ঘটে। বড়সড় বিপদ এড়ালেন বিমান চালক। নিরাপদে বিমান থেকে বের হয়ে আসেন পাইলট। এরপর আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায় যুদ্ধবিমান। ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা। 

ঠিক কীভাবে বিপদের মুখে পড়ে বিমান থেকে নেমে এলেন পাইলট? ইতিমধ্যে সেই ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে কম উচ্চতায় উড়ছে বিমানটি। তেজস যখন ডানদিক থেকে বাঁ দিকে ক্রমশ যেতে থাকে, ঠিক তখনই পিছনে প্যারাশুটে খুলে মাটিতে নামতে শুরু করেন পাইলট। একটি সাদা প্যারাশুটে করে পাইলটকে নেমে আসতে দেখা যায়। 

বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, পাইলটরা এরকম পরিস্থিতিতে 'ইজেকশন'  সিট টেনে নেয়। সিটের নিচে থাকা রকেটগুলি পাইলটকে নিরাপদ দিকে নির্দেশ করে। এরপরই প্যারাসুট ওড়ানোর প্রস্তুতি নেওয়া হয়। এই সময় বড় বিপদ ঘটার আশঙ্কা থাকে। কিন্তু মঙ্গলবার ঘটনাটিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে নীচে অবতরণ করেন পাইলট। 

ভারতীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের, ‘মাল্টি রোল সুপারসনিক’ যুদ্ধবিমান তেজস নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। সাধারণত দুই আসনের যুদ্ধ বিমানে প্রথমে সহকারী পাইলট নামার চেষ্টা করেন। তারপর সামনে বসা চালকেরা প্যারাশুটে করে নেমে আসেন। যেহেতু অবতরণের সময় বাতাসের তাপমাত্রা বেশি থাকে তাই প্রধান পাইলট আগে নেমে গেলে সহকারী চালকের গুরুতর আহত হওয়ার আশঙ্কা থাকে। 

এদিন জয়সলমিরের জওহরনগরের ‘লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ)’ তেজস যুদ্ধবিমানটি প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে। তেজসের এই দুর্ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে,  বায়ুসেনার একটি তেজস বিমান আজ মঙ্গলবার অপারেশনাল ট্রেনিংয়ের সময়ে জয়সলমিরে দুর্ঘটনার সম্মুখীন হয়। তবে পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। দুর্ঘটনার কারণ জানতে একটি কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে বায়ুসেনা। 

কয়েক দিন আগে খড়গপুরে এমনই একটি ঘটনা ঘটেছিল। সেবারও পাইলট তাঁর দক্ষতায় এড়িয়ে গিয়েছিলেন বিপত্তি। পাইলটের বিচক্ষণতার জেরে সেক্ষেত্রেও কোনও প্রাণহানি হয়নি। চাষের জমিতে সেই যুদ্ধবিমান এসে পড়েছিল। এদিকে, রাজস্থানের ঘটনায় একটি বসতিপূর্ণ এলাকায় এই যুদ্ধবিমান ভেঙে পড়েছে। 


```