Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ঝড়ে লণ্ডভণ্ড হিমাচল, ভূমিধসে ক্ষতিগ্রস্ত মণিকরণ! গাছ উপড়ে মৃত অন্তত ৬, আহত একাধিক

জানা গিয়েছে, নিহতদের মধ্যে একজন রাস্তার ধারের ফেরিওয়ালা, একজন গাড়ির আরোহী এবং ঘটনাস্থলে উপস্থিত তিনজন পর্যটক রয়েছেন। 

ঝড়ে লণ্ডভণ্ড হিমাচল, ভূমিধসে ক্ষতিগ্রস্ত মণিকরণ! গাছ উপড়ে মৃত অন্তত ৬, আহত একাধিক

হিমাচলে ভূমিধস

শেষ আপডেট: 30 March 2025 20:46

দ্য ওয়াল ব্যুরো: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কুলুর মণিকরণে ভূমিধস (Land Slide)। গাছ পড়ে নিহত (Death) অন্তত ৬ জন। এখনও অবধি পাওয়া খবর ৫ জন আহত হয়েছেন। রবিবার ঝড়ের তাণ্ডবে রাস্তার ধারে থাকা গাছ উপড়ে পড়ে যাত্রিবাহী একটি গাড়ির উপরে। সেই সময়ই আবার কিছু জায়গায় ধস নামে।

জানা গিয়েছে, নিহতদের মধ্যে একজন রাস্তার ধারের ফেরিওয়ালা, একজন গাড়ির আরোহী এবং ঘটনাস্থলে উপস্থিত তিনজন পর্যটক রয়েছেন। 

এসএইচও মণিকরণের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বলে খবর। তাদের সঙ্গে যৌথভাবে পরিস্থিতি মোকাবিলায় শামিল হয়েছেন স্থানীয়রাও। এছাড়াও দমকল বিভাগের একটি দলও দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পুলিশ এখনও নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় সূত্রে খবর, বিকেল ৫টার দিকে ভূমিধসের ঘটনাটি ঘটে। রাস্তার ধারে বসে ছিলেন কয়েকজন, সেই সময় একটি বড় গাছে চাপা পড়ে ধ্বংসস্তূপের সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে তলিয়ে যান তাঁরা। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চলতি মাসের শুরুতে, ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের ফলে হিমাচল প্রদেশের বেশ কয়েকটি অংশে স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছিল, ভূমিধসে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছিল। হিমাচলে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও দিয়ে রেখেছে হাওয়া অফিস।


```