Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আদানি ফাউন্ডেশন এনারই মস্তিষ্কপ্রসূত, ৮ হাজার কোটির মালিক আদানি পত্নীকে চেনেন

আদানি ফাউন্ডেশন নাকি তাঁরই মস্তিষ্কপ্রসূত। প্রীতির হাত ধরেই আদানিদের ব্যবসা ফুলেফেঁপে ওঠে।

আদানি ফাউন্ডেশন এনারই মস্তিষ্কপ্রসূত, ৮ হাজার কোটির মালিক আদানি পত্নীকে চেনেন

শেষ আপডেট: 13 April 2024 21:30

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’। গৌতম আদানির সুখী পরিবারের নেপথ্যেও এক নারীর ভূমিকা রয়েছে। তিনি গৌতম আদানির স্ত্রী প্রীতি আদানি। নিজের কেরিয়ার বিসর্জন দিয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে যেমন সংসার সামলেছেন, আবার তেমনই স্বামীর ব্যবসাতেও হাল ধরেছেন প্রীতি। শোনা যায় আদানি ফাউন্ডেশন নাকি তাঁরই মস্তিষ্কপ্রসূত। প্রীতির হাত ধরেই আদানিদের ব্যবসা ফুলেফেঁপে ওঠে।

সময় খারাপ যাচ্ছে আদানিদের। আমেরিকার লগ্নি গবেষণাকারী সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এর রিপোর্ট সামনে আসার পর থেকেই ঝড় উঠেছে আদানি পরিবারে। মুখ থুবড়ে পড়ছে আদানি গোষ্ঠীর শেয়ার।

শোনা যায়, এই বিপদের দিনেও সংসারের হাল ধরে আছেন প্রীতি। পেশায় তিনি দন্ত চিকিৎসক। বর্তমানে ৮ হাজার কোটি টাকার মালিক। মূলত আদানি গ্রুপের হাত ধরেই আজ এশিয়ার ধনীতম ব্যক্তি হয়েছেন আদানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২,৭৮০ কোটি ডলার। ১৯৮৮  সালে এই কোম্পানির প্রতিষ্ঠা করেন গৌতম আদানি। সেই কোম্পানিই আজ সোনা ফলাচ্ছে। সাফল্যের সিঁড়িতে চড়েছেন ভারতীয় ধনকুবের। আর সেটা সম্ভব হয়েছে প্রীতির কারণেই।

১৯৯৬ সালে আদানি গ্রুপের চেয়ারওম্যানের পদে বসেন প্রীতি আদানি।  বর্তমানে বহু জনহিতকর কাজের সঙ্গে তিনি যুক্ত। গুজরাতে সাক্ষরতার হার বৃদ্ধি করতে কাজ করে চলেছেন প্রীতি। তাঁর নেতৃত্বেই আদানি গ্রুপের CSR র (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) বাজেট ২০১৮-১৯ সালে বেড়ে হয়েছিল ১২৮ কোটি টাকা। দেশের ১৮টি রাজ্যে বর্তমানে ছড়িয়ে পড়েছে আদানি ফাউন্ডেশন। বর্তমানে এই ফাউন্ডেশনের আওতায় দারিদ্র্য, অশিক্ষা, ক্ষুধা এবং অপুষ্টির মোকাবিলায় কাজ করে চলেছেন প্রীতি আদানি।


```