
প্রজ্জ্বল শেট্টি
শেষ আপডেট: 17 November 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো: বাইক চালককে পিষে মারল কংগ্রেস নেতার ছেলের এসইউভি গাড়ি। কর্নাটকের কংগ্রেস নেতা দেবীপ্রসাদ শেট্টির ছেলে প্রজ্জ্বল শেট্টিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কর্নাটকের উডুপির বেলাপুতে ২৬ বছর বয়সি প্রজ্জ্বল প্রথমে বাইক চালককে ধাক্কা মারে এবং পরে তাঁর শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় বলে অভিযোগ। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ঘটনাটি ঘটলেও পলাতক কংগ্রেস নেতার ছেলেকে নাগালে পেতে হিমশিম খেতে হয় পুলিশকে।
যদিও ঘটনার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় প্রজ্জ্বলই গাড়িটি চালাচ্ছিলেন। বুধবার ভোর ৫টা নাগাদ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতির এসইউভি গাড়ি বাইকচালককে ধাক্কা মারে এবং তাঁকে পিষে দেয়। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়ে সেখান থেকে চম্পট দেয় কংগ্রেস নেতার ছেলে।
Auto Driver Killed by Congress Leader’s Son Prajwal Shetty's Luxury Jeep
— ಗಡ್ಡದ ಭೂತ (@ashu87kumar) November 16, 2024
Incident Occurred at Belpu Military Colony
Congress Leader and Cooperative Society Head Deviprasad Shetty’s Son, Prajwal Shetty, Taken into Police Custody
Watch the video#Udupi #Accident #hitAndRun pic.twitter.com/CGfWo37y46
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নিহত বাইক চালকের নাম মহম্মদ হুসেন (৩৯)। দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভের লাভ হয়নি। একদিন পরই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের। সেখানেই দেখা গিয়েছে, দ্রুত গতিতে উল্টো দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি বাইকটিতে ধাক্কা মারে এবং চালক পড়ে থাকলেও তাঁর গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন প্রজ্জ্বল।
দুর্ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করলেও উপজুক্ত প্রমান না থাকায় ছাড়া পেয়ে জেয় প্রজ্জ্বল। পরে সিসিটিভি ফুটেজ হাতে আসতেই ঘাতক গাড়ি ও অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তবে নেতা বাবার রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে যাতে অভিযুক্ত কোনওভাবেই ছাড়া না পায় সেই দাবিতে সরব বিরোধীরা।