Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

বিজেপিতে ফিরলেন লিঙ্গায়েত নেতা জগদীশ, কর্নাটকে ধাক্কা খেল কংগ্রেস

বিজেপিতে ফিরে গেলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সেট্টার। বৃহস্পতিবার বিধান পরিষদ থেকে পদত্যাগ করেছেন। ই-মেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে দল বদলের কথা জানিয়েছেন।

বিজেপিতে ফিরলেন লিঙ্গায়েত নেতা  জগদীশ, কর্নাটকে ধাক্কা খেল কংগ্রেস

শেষ আপডেট: 25 January 2024 17:00

দ্য ওয়াল ব্যুরো: বিজেপিতে ফিরে গেলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সেট্টার। বৃহস্পতিবার বিধান পরিষদ থেকে পদত্যাগ করেছেন। ই-মেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে দল বদলের কথা জানিয়েছেন। উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারকে ফোনে জানিয়েছেন, কংগ্রেস ছেড়ে ফের আগের দল বিজেপিতে ফিরে যাচ্ছেন। 

প্রাক্তন মুখ্যমন্ত্রী সেট্টার গত বছর মে মাসে বিধানসভা ভোটের আগে বিজেপি থেকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। নির্বাচনে প্রার্থীও হন। কিন্তু দলবদলু সেট্টার জিততে পারেননি। পরে তাঁকে বিধান পরিষদের সদস্য করে কংগ্রেস। বিজেপিতে তাঁর ঘর ওয়াপসি লোকসভা ভোটে কংগ্রেসের ক্ষতির কারণ হতে পারে। লাভ হতে পারে বিজেপির। 

কারণ, সেট্টার কর্নাটকের লিঙ্গায়েত সম্প্রদায়ের নামজাদা মুখ। গত বিধানসভা ভোটে নিজে কংগ্রেসের টিকিটে জিততে না পারলেও হাত শিবিরের ক্ষমতায় ফেরার পিছনে তাঁর বিজেপি ছাড়ার প্রভাব কাজ করেছে। তাই ভোট মিটতেই বিজেপির আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লিঙ্গায়েত নেতা বিএস ইয়েদুরাপ্পা যোগাযোগ রেখে চলছিলেন সেট্টারের সঙ্গে। ক’দিন আগে দিল্লি গিয়ে সরাসরি অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার সকালে শাহ ফোন করে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে ফেরার আহ্বান জানালে কংগ্রেস ত্যাগ করার কথা জানান সেট্টার।


```