Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ট্রেনে টিকিট কাটার নয়া নিয়ম শুরু, শুক্রবার থেকেই বুকিংয়ের সময়সীমা কমাল ভারতীয় রেল

আজ থেকেই বেড়াতে যাওয়ার মাত্র দু-মাস আগেই দূরযাত্রার জন্য টিকিট কাটা যাচ্ছে।

ট্রেনে টিকিট কাটার নয়া নিয়ম শুরু, শুক্রবার থেকেই বুকিংয়ের সময়সীমা কমাল ভারতীয় রেল

ফাইল ছবি

শেষ আপডেট: 1 November 2024 18:14

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকেই চালু হল টিকিট রিজার্ভেশনের নতুন নিয়ম। যে নিয়মে দুরপাল্লার ট্রেনের টিকিট এবার বুক করা যাবে ৬০ দিন আগেই। গত মাসের ১৭ তারিখ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনই ঘোষণা করেছিল ভারতীয় রেল। সেই নিয়ম পয়লা নভেম্বর থেকেই চালু হল। রেলের এমন সিদ্ধান্তে খুশি ভ্রমণপ্রিয় মানুষজন।

রেলের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ১২০ দিন আগে টিকিট বুকিংয়ের যে নিয়ম লাগু ছিল তাতে এবার পরিবর্তন আসতে চলেছে। আজ থেকেই বেড়াতে যাওয়ার মাত্র দু-মাস আগেই দূরযাত্রার জন্য টিকিট কাটা যাবে। বৃহস্পতিবার পর্যন্ত আগের নিয়মে অর্থাৎ ১২০ দিন আগেই সংরক্ষিত আসনের জন্য টিকিট কাটা যাচ্ছিল। কিন্তু শুক্রবার থেকে বদলে গেল নিয়ম। 

রেল পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছে, এত লম্বা সময়ের কারণে রিজার্ভড টিকিটের প্রায় ২১ শতাংশ বাতিল হয়েছে। এছাড়া আরও ৫ শতাংশ যাত্রী সফর না করলেও টিকিট বাতিল করেননি। টিকিট কেটেও যাত্রার সময় এই যে অনুপস্থিতি সেই বিষয়টি নজরে এড়ায়নি রেলের। ফলে তারা শেষপর্যন্ত এই নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নেয়।

নয়া নিয়মে এটা যেমন ঠিক তিন মাস আগে টিকিট বুকিং করা যাবে না। তেমনই যারা আগেভাগেই টিকিট কেটে রেখেছেন তাঁদের কোনও সমস্যা হবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে।

রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকিট ক্যানসেল করার ক্ষেত্রেও এই ৬০ দিনের সময়সীমাই মানতে হবে। তবে তাজ এক্সপ্রেস, গোমতী এক্সপ্রেস-এই দুটি ট্রেনে আসন সংরক্ষণের জন্য মানতে হবে ১২০ দিনের সময়সীমাই। 

রেলের এমন সিদ্ধান্তে যাত্রীরা জানিয়েছেন, চারমাস আগে ভ্রমণের পরিকল্পনা করা খুবই সমস্যার। শুধুমাত্র টিকিট কাটার জন্য তা করতে বাধ্য হতেন অনেকেই। কারণ চারমাস সময়ের মধ্যে ভাল-মন্দ অনেক কিছু হতে পারে। সুবিধা-অসুবিধাও হতে পারে অনেক। কিন্তু এখন টিকিট কাটার সময় কমে আসায় এই সমস্যা থেকে মিলল মুক্তি।


```