Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ভারতে অস্থিরতা, ভোটে প্রভাব খাটাতে নিউজক্লিকে টাকা ঢালে চিন, অভিযোগ দিল্লি পুলিশের

ভারতে অস্থিরতা, ভোটে প্রভাব খাটাতে নিউজক্লিকে টাকা ঢালে চিন, অভিযোগ দিল্লি পুলিশের

শেষ আপডেট: 6 October 2023 16:11

দ্য ওয়াল ব্যুরো: আদালতের হস্তক্ষেপে শুক্রবার দিল্লি পুলিশ নিউজ পোর্টাল নিউজক্লিকের ধৃত সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং সংস্থার হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান অমিত চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের করা এফআইআরের কপি তাঁদের আইনজীবীদের হাতে তুলে দিয়েছে। গত ১২ অগাস্ট দিল্লির একটি থানায় এই এফআইআর দায়ের করে পুলিশ। ৩ অক্টোবর দু’জনকে গ্রেফতার করা হয়। আদালত তাঁদের সাতদিন পুলিশ হেফাজতে রাখার অনুমতি দিয়েছে। শুক্রবারই তাঁদের জামিনের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টে শুনানি হওয়ার কথা। 

দিল্লি পুলিশ এফআইআরে সংবাদ পোর্টালটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। বলা হয়েছে, ২০১৯-এ লোকসভা নির্বাচনকে প্রভাবিত করা এবং ভারতের অখণ্ডতা বিনষ্ট করার উদ্দেশে ওই সংস্থায় অর্থ ঢেলেছিল চিনা সরকারের মিডিয়া সেল। সেই অর্থ আসে আমেরিকার এক ধনকুবের হাত ঘুরে। নেভিল রয় সিঙ্ঘম নামে ওই ব্যক্তি বর্তমানে চিনের সাংহাই শহরে বসবাস করছেন। এফআইআরে সেই বিদেশির নামও আছে। 

দিল্লি পু্লিশ এফআইআরে সমাজকর্মী তিস্তা সেতলবাদের নামও উল্লেখ করেছে। বলা হয়েছে, ভারতে ব্যবসা করা কিছু চিনা কোম্পানির তৈরি ভুয়ো সংস্থার হাত দিয়ে অর্থ লেনদেন হয়েছে। বিনিময়ে পেইড নিউজ বা অর্থের বিনিময়ে খবর প্রচার করা হয়েছে। খবরগুলি মূলত ভারত সরকারের নীতি, পদক্ষেপের সমালোচনামূলক। নিউজক্লিক সম্পাদক প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে ভারতের অখণ্ডতা ও ঐক্য বিনষ্ট করার অভিযোগ এনেছে পুলিশ।


```